শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১০:০৭ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

৩ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, বইছে হিমেল হাওয়া

নওগাঁয় ঘন কুয়াশার কারণে ঠান্ডার অনুভূতি আরও বেড়েছে। ছবি : কালবেলা
নওগাঁয় ঘন কুয়াশার কারণে ঠান্ডার অনুভূতি আরও বেড়েছে। ছবি : কালবেলা

সারা দেশের আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না। হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। উত্তরের কয়েকটি জেলায় ১০ ডিগ্রির নিচে রয়েছে তাপমাত্রা। সেখানে হাড় কাঁপানো শীতে জবুথবু বাসিন্দারাসহ তাদের গৃহপালিত পশু-পাখি। মাঘ মাসের এ কনকনে ঠান্ডায় স্থবির যেন শ্রমজীবীদের জীবন।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় স্থানীয় আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নওগাঁর বদলগাছি, পাবনার ঈশ্বরদী ও রাজশাহীতে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রয়েছে। এর মধ্যে পাবনার ঈশ্বরদী ও রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অপরদিকে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে দেশের সর্বনিম্ন। সেখানে শীতের প্রকোপ হাড় কাঁপানো।

বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের টেলিপ্রিন্টার অপারেটর আরমান হোসেন মোবাইল ফোনে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরমান হোসেন বলেন, গত দুই সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কিছু বেশি কিংবা তার কম থাকছে। আজ সকাল ৬টায় বদলগাছীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটি বদলগাছীতে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। সঙ্গে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার কারণে শীতের প্রকোপ অসহনীয় হয়ে উঠেছে। আরও তিন-চার দিন এই অবস্থা বিরাজ করতে পারে। পুরো জানুয়ারি মাসজুড়েই শীতের তীব্রতা থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১০

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১১

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১২

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৪

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৭

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৮

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৯

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

২০
X