কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৫ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মরিশাসে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগ

জকি আহাদ। ছবি : সংগৃহীত
জকি আহাদ। ছবি : সংগৃহীত

জকি আহাদকে মরিশাসে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমানে চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবে কর্মরত রয়েছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কূটনীতিক জকি আহাদ বিসিএস (পররাষ্ট্রবিষয়ক) ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৮ সালে চাকরিতে যোগ দেন। কূটনীতিক হিসেবে তিনি দেশে ও দেশের বাইরে নানা দায়িত্ব পালন করেছেন। এর আগে বেইজিং, হেগ, ম্যানচেস্টার ও কলকাতায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

জকি আহাদ ঢাকা সিটি কলেজ থেকে স্নাতক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইবিএ থেকে এমবিএ করেছেন। এ ছাড়া তিনি অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে কূটনীতি ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্সে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১০

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১১

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১২

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৩

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৪

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৫

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৬

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৭

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৮

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৯

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

২০
X