কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০২:১৭ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এখনো কেউ নিতে আসেনি ৫ বছরের শিশুটিকে

ঢাকা মেডিকেল কলেজ। পুরোনো ছবি
ঢাকা মেডিকেল কলেজ। পুরোনো ছবি

রাজধানীর বেইলি রোডে আগুনে পুড়ে মারা যাওয়া ৫ বছরের একটি শিশুটিকে এখনো কেউ নিতে আসেনি। শুক্রবার (১ মার্চ) দুপুর ২ ঘটিকার দিকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে গিয়ে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। পাশে আরও একটি নারীর মরদেহ পড়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, তারা সম্পর্কে মা এবং মেয়ে হতে পারে। তবে নিশ্চিত করতে পারেনি কেউ।

শিশুটির শরীরের কোনো অংশ আগুনে দগ্ধ হয়নি। ধারণা করা হচ্ছে, অক্সিজেন স্বল্পতার কারণে মারা গিয়েছে শিশুটি। এ ছাড়া পাশে থাকা নারীর মরদেহও আগুনে দগ্ধ হয়নি।

জানতে চাইলে মর্গের দায়িত্বে থাকা মো. আলমগীর হোসেন কালবেলাকে বলেন, এই সুন্দর ফুটফুটে একটা শিশুর মরদেহ পরে আছে। বিষয়টি মেনে নেয়ার মতো নয়। এখন পর্যন্ত এই শিশুর কোনো স্বজন আসেনি। আমরা অজ্ঞাত হিসেবেই মরদেহটিকে রেখেছি। এ ছাড়াও আরও ৭টি মরদেহ এখন কেউ নিতে আসেনি।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল একটি ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X