কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ১১:৫৭ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

জানালার গ্রিলে ঝুলছিল ইডেন কলেজের ছাত্রীর মরদেহ

বর্ষা আক্তার বিথী। ছবি : সংগৃহীত
বর্ষা আক্তার বিথী। ছবি : সংগৃহীত

রাজধানীর রামপুরার একটি বাসা থেকে বর্ষা আক্তার বিথী (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পরে পুলিশ অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বর্ষা আক্তার বিথী মাদারীপুরের কালকিনি থানার সিডিখান এলাকার মো. হাবিবুর রহমানের মেয়ে। তিনি রামপুরায় খালার বাসায় থাকতেন। বিথী ইডেন কলেজের অনার্সের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন।

নিহত এই তরুণীর খালা গণমাধ্যমকে বলেন, সকালে বিথীকে বাসায় রেখে গার্মেন্টসে যাই। বিকেলে এসে অনেক ডাকাডাকির পর দরজা না খুললে ভেঙে ভেতরে ঢুকে দেখি ওড়না পেঁচিয়ে ঘরের গ্রিলের সঙ্গে ঝুলে আছে বিথী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আবু তারেক দিপু জানান, বিথীর মরদেহ ঢামেক কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, প্রেমিকের সঙ্গে ঝগড়া করেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিথী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১২

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৩

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৪

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৫

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৬

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৭

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৮

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৯

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

২০
X