কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

বেইলি রোডে আগুনের ঘটনাস্থল পরিদর্শন জামায়াতের

বেইলি রোডে আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি : সংগৃহীত
বেইলি রোডে আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি : সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভয়াবহ আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। শুক্রবার (১ মার্চ) সকালে দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এসময় নেতারা অগ্নি দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজন ও যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে রাজধানীর বেইলি রোডে ভয়াবহ আগুনে অসংখ্য নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এক শোকবার্তায় নেতারা বলেন, গতকাল ২৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে রাজধানী ঢাকার বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে বাংলাদেশের ইতিহাসের ভয়াবহতম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ও আহতদের স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে গেছে। ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় মানুষের জানমালের যে ক্ষয়-ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার-পরিজন ও যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে দোয়া করছি এসব স্বজনহারা পরিবার-পরিজন যেন শিগগিরই তাদের এ বিরাট শোক ও ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে পারেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে আগুন লাগার কারণ উদঘাটন করে তার প্রতিকার করা দরকার।

একইসঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজন ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X