কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০৯:৪৩ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য পরীক্ষা শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যে তার মেডিকেল চেকআপ শেষে আগামীকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে দেশে ফিরবেন।

রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে, গত ৩ মার্চ রাষ্ট্রপতি এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত বিমানে আরব আমীরাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেন। আমীরাত থেকে রাষ্ট্রপতি মেডিকেল চেকআপের অংশ হিসেবে ৬ মার্চ লন্ডনে পৌঁছান।

স্বাস্থ্য পরীক্ষার জন্য এ সফরকালে রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা, বঙ্গভবনের সচিব ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১০

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৩

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৪

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৫

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৬

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৮

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৯

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

২০
X