কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৭:২৫ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউনূস ইস্যুতে সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে : মার্কিন সিনেটর

ডিক ডারবিন। ছবি : সংগৃহীত
ডিক ডারবিন। ছবি : সংগৃহীত

নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ডিক ডারবিন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর ৩টা ২৯ মিনিটে সামাজিক মাধ্যমে এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় ইলিনয় অঙ্গরাজ্যের এই সিনেটর এমন মন্তব্য করেন।

এক্সে দেওয়া বার্তায় ডারবান বলেন, ড. ইউনূসের ওপর প্রতিহিংসার রাজনীতি বন্ধে সরকার ব্যর্থ হলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় অংশীদারত্বে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠকের পর সিনেটর ডারবিন বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সুদীর্ঘ সম্পর্ককে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয়। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের যেভাবে সহায়তা করেছে, আশ্রয় দিয়েছে আমি এর প্রশংসা করি।

তিনি বলেন, মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরকার প্রতিহিংসা বন্ধে ব্যর্থ হলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্বে নেতিবাচক প্রভাব পড়বে। এক্সের ওই পোস্টে ডাবিন আরও বলেন, রাষ্ট্রদূত ইমরানের সঙ্গে বৈঠকের সময় আমি অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে সব ধরনের হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X