কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ১২:৩৬ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আবহাওয়ায় শুধুই দুঃসংবাদ

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। ছবি : সংগৃহীত
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। ছবি : সংগৃহীত

ঝড়বৃষ্টি শেষে ফের কয়েক দিন নেই কোনো বৃষ্টির সম্ভাবনা। এতে সারা দেশে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে। সেইসঙ্গে ৭ জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছে আশঙ্কা আবহাওয়া অফিস।

মঙ্গলবার (১৪ মে) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পাবনার ঈশ্বরদীতে সোমবার (১৩ মে) দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

এ অবস্থায় আবহাওয়ায় পূর্বাভাসে আগামী ৩ দিন নেই বৃষ্টির সম্ভাবনা। ফলে এ সময় সারা দেশেই বাড়তে পারে তাপমাত্রা।

আবহাওয়া অফিস বলছে, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙ্গামাটি ও ফেনী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ ৩ দিন অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া সারা দেশেই মঙ্গলবার দিন ও রাতের সামান্য বাড়তে পারে। আগামীকাল বুধবার (১৫ মে) দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন বৃহস্পতিবারও (১৬ মে) দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পটুয়াখালীতে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ

১১

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১২

নামাজরত মুসল্লির মৃত্যু

১৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৪

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৫

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৬

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৭

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৮

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৯

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

২০
X