কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০১:৩১ পিএম
আপডেট : ২০ মে ২০২৪, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বদলি হবেন রাজউকের কর্মকর্তা-কর্মচারীরাও 

রাজউক ভবন। ছবি : সংগৃহীত
রাজউক ভবন। ছবি : সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা-কর্মচারীদের দেশের যে কোনো উন্নয়ন কর্তৃপক্ষে বদলি করা যাবে এমন এক নোটিশ জারি করেছে সংস্থাটি।

সোমবার (২০ মে) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন এই নোটিশ জারি করেন।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের এক ধারার ওপর ভিত্তি করে গত ১৬ মে এ বিষয়ে নোটিশ জারি করেন রাজউকের পরিচালক (প্রশাসন)।

রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন সেই নোটিশে উল্লেখ করেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩ এর ৪০ ধারায় আন্তঃকর্তৃপক্ষ বদলির বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সেখানে ধারা ৪০ অনুযায়ী আন্তঃকর্তৃপক্ষ বদলি, সরকার জনস্বার্থে, কর্তৃপক্ষ এবং অন্যান্য কর্তৃপক্ষের কর্মচারীগণকে এক কর্তৃপক্ষ হতে অন্য কর্তৃপক্ষে বদলি করতে পারবে।

তিনি এর ব্যাখ্য প্রদান করে নোটিশে উল্লেখ করেন, অন্যান্য কর্তৃপক্ষ অর্থ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এবং সময় সময় আইনের ধারা প্রতিষ্ঠিত অনুরূপ কর্তৃপক্ষ।

যথাযত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নোটিশ জারি করা হয়েছে বলেও উল্লেখ করেন রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X