সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৭:৪৮ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

এত বৃষ্টির পরও কেন গরম কাটছে না?

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশে ব্যাপক বৃষ্টির পরও কমেনি গরম। ছবি : কালবেলা
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশে ব্যাপক বৃষ্টির পরও কমেনি গরম। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস গতকাল সোমবার (২৮ মে) জানায়, ঘূর্ণিঝড় রিমাল ও রিমালপরবর্তী সময়ে দেশে তিন হাজার ৩৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। এত বৃষ্টির পরও আজ মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চলে এখনো অস্বস্তিকর গরম অনুভব হয়েছে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন অঞ্চলে হিটওয়েভও ঘোষণা করেছে সংস্থাটি।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ মঙ্গলবার (২৯ মে) বিকেলে কালবেলাকে বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিভিন্ন অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, আবার কিছু অঞ্চলে কম। বিশেষ করে রংপুর ডিভিশনে বৃষ্টি কম হয়েছে। রংপরে ইতোমধ্যে হিটওয়েভ চলে এসেছে এবং সেসব স্থানে হিটওয়েভ ঘোষণা করা হয়েছে।

তাপমাত্রা বৃদ্ধির কারণ জানতে চাইলে এই আবহাওয়াবিদ বলেন, এর আগে সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলেছে। সেসময়ে মাটিতে চুষে নেওয়া তাপমাত্রা এখন বৃষ্টির কারণে বের হয়ে আসছে প্রকৃতিতে। যার প্রভাবে তাপপ্রবাহ না থাকলেও গরম অনুভূত হচ্ছে। এছাড়া বাতাসে আর্দ্রতাও বেশি। বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকলে মানুষ বেশি ঘামে এবং অস্বস্তি বোধ করে।

হিটওয়েভ সারা দেশে ছড়িয়ে পড়বে কি না- জানতে চাইলে এই আবহাওয়াবিদ বলেন, সারা দেশে ছড়াবে না কিন্তু অনেক অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, তবে আগের মতো এত তীব্র হবে না। তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে থাকবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবান ও টাঙ্গাইলে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং গত ৪৮ ঘণ্টায় রাজধানীতে ২৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার রাতে ঢাকায় প্রচুর বৃষ্টি হলেও মঙ্গলবার দিনে গরম অনুভূত হয়।

রাজধানীতে হিটওয়েভ ফিরবে কি না- জানতে চাইলে বজলুর রশিদ বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকাতেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। তবে আজ দিনের বেলা বেশ গরম অনুভূত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া হিটওয়েভ ঢাকাতেও ফিরে আসতে পারে। তবে আগের মতো এত তীব্র হবে না।

তাপমাত্রা আরও কতদিন থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, তাপমাত্রা চলতি মাস এবং জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। তারপর বৃষ্টির সিজন চলে আসবে; তখন তাপমাত্রা কমে যাবে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পূর্ব দিকে অগ্রসর ও ক্রমশ দুর্বল হয়ে বর্তমানে সিলেট এবং তৎসংলগ্ন আসাম এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হতে পারে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এপ্রিলে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল ছিল ৪৩ বছরের মধ্যে সবচেয়ে শুষ্কতম এবং এ মাসে গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ১ মিলিমিটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১০

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১১

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১২

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৩

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৪

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৬

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৭

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৮

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৯

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

২০
X