নূরে আলম সিদ্দিকী
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কারিনার মৃত্যুর পর আলোচনায় বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্যান্টের সীমাবদ্ধতা

কারিনা কায়সার। পুরোনো ছবি
কারিনা কায়সার। পুরোনো ছবি

অভিনেত্রী কারিনা কায়সারের লিভারজনিত জটিলতায় মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শোবিজ অঙ্গনের পরিচিত এই মুখের মৃত্যুতে শোকের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও সামনে এসেছে—বাংলাদেশে কি পর্যাপ্ত লিভার ট্রান্সপ্ল্যান্ট সুবিধা নেই? কেন গুরুতর লিভার রোগে আক্রান্ত অনেক রোগীকেই শেষ পর্যন্ত ভারত, সিঙ্গাপুর বা থাইল্যান্ডের মতো দেশে যেতে হয়?

দেশে এখন হেপাটাইটিস, সিরোসিস, ফ্যাটি লিভার ও লিভার ক্যানসারের চিকিৎসার সুযোগ থাকলেও লিভার ট্রান্সপ্ল্যান্ট অত্যন্ত জটিল, সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল একটি চিকিৎসা পদ্ধতি হওয়ায় এটি এখনও সীমিত কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে আবদ্ধ।

জানা গেছে, বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্যান্ট চালু হয় দুই দশক আগে। বারডেম হাসপাতালে প্রফেসর মো. আলী এ চিকিৎসা শুরু করেন। বিগত সরকারের আমলের শেষের দিকে তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার ট্রান্সপ্ল্যান্ট শুরু হয়।

কিন্তু এ ধরনের চিকিৎসার জন্য প্রয়োজন অত্যাধুনিক অপারেশন থিয়েটার, উচ্চ দক্ষতাসম্পন্ন হেপাটোবিলিয়ারি সার্জন, অ্যানেস্থেসিওলজিস্ট, ইনটেনসিভ কেয়ার ইউনিট, সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি ফলোআপ সেবা। এসব সুবিধা সব প্রতিষ্ঠানে সমানভাবে নেই।

লিভার ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো উপযুক্ত দাতা পাওয়া। বাংলাদেশে মৃতদেহ থেকে অঙ্গদানের সংস্কৃতি এখনো ব্যাপকভাবে গড়ে ওঠেনি। জীবিত দাতার ক্ষেত্রেও নিকটাত্মীয়ের মধ্যে সামঞ্জস্য, শারীরিক সক্ষমতা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা সহজ নয়। ফলে অনেক রোগী প্রয়োজন থাকা সত্ত্বেও সময়মতো ট্রান্সপ্ল্যান্টের সুযোগ পান না।

এদিকে লিভার ট্রান্সপ্ল্যান্টের খরচ অনেক ব্যায়বহুল হওয়ায় সবার দ্বারা এটা করা সম্ভব হয় না। যারা দরিদ্র তারা এই বিপুল খরচ বহন করতে পারেন না বিধায় চিকিৎসা করাতে ব্যর্থ হন। দেশে এর খরচ হয়ে থাকে ১০-১২ লাখ টাকা।

অন্যদিকে, যারা সামর্থ্যবান আছেন তারা দেশে চিকিৎসা না নিয়ে দেশের বাইরে চলে যান। যদিও লিভার ট্রান্সপ্ল্যান্ট বাংলাদেশে অপ্রতুল তবুও যেটুকু সুযোগ আছে তা নানা সীমাবদ্ধতায় আটকে আছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দেশে লিভার ট্রান্সপ্ল্যান্টকে আরও সহজলভ্য করতে সরকারি বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ চিকিৎসক তৈরিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, অঙ্গদানে জনসচেতনতা এবং আইনি কাঠামোর কার্যকর বাস্তবায়ন জরুরি।

কালবেলা/এনএএস/এমএ
[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X