কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৮:২৬ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত-শিবির নিষিদ্ধের ঘোষণা যেকোনো সময় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুরোনো ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুরোনো ছবি

যেকোনো সময় জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধেরে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটি চলমান। যেকোনো মুহূর্তে প্রজ্ঞাপন জারি হবে। সন্ত্রাস দমন আইনের-১৮ অনুচ্ছেদ অনুযায়ী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে।’

আসাদুজ্জামান খান বলেন, ‘শিক্ষার্থীদের সামনে রেখে তারা ধ্বংসাত্মক কাজ করেছে জামায়াত-শিবির। তাদের বিচারের মুখোমুখি করতেই রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে।’

উল্লেখ্য, ২০১৩ সালে আদালতের রায়ে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে। জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১০

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১১

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১২

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৩

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৪

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৫

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৬

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৭

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৮

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৯

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

২০
X