কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৬:০৯ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

অনুপ্রবেশ নিয়ে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা

ঝাড়খন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি : সংগৃহীত
ঝাড়খন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি : সংগৃহীত

অনুপ্রবেশ নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ’র বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন ঝাড়খন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তার অভিযোগ, অমিত শাহ অনুপ্রবেশ নিয়ে বারবার মন্তব্য করলেও বাস্তবে অনুপ্রবেশের ঘটনা ঘটছে মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোর সীমান্ত দিয়ে।

রোববার (৩ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঝাড়খন্ড রাজ্যের নির্বাচনী প্রচারণায় গিয়ে মুখ্যমন্ত্রী সোরেন প্রশ্ন তোলেন, কেন কেন্দ্রীয় সরকার শুধু বিরোধী শাসিত রাজ্যগুলোতে অনুপ্রবেশের অভিযোগ তোলেন।

মুখ্যমন্ত্রীর মতে, কেন্দ্রীয় সরকারের উচিত সমগ্র দেশের নিরাপত্তা নিয়ে একসঙ্গে কাজ করা, কিন্তু তা না করে রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী রাজ্যগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে!

এর আগে রাজনৈতিক দল বিজেপি রাজ্যের বিধানসভা নির্বাচনী ইশতেহার প্রকাশের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খন্ড রাজ্য সরকারকে অভিযুক্ত করে বলেন, ‘ঝাড়খন্ড রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে তাদের ভোটব্যাংকে পরিণত করেছেন।’

এ বক্তব্যের জবাবে রাজ্যটি’র মুখ্যমন্ত্রী সোরেন বলেন, ‘আপনারাই অনুপ্রবেশকারীদের ব্যবহারে অভ্যস্ত, তাদের নিয়ে রাজনীতি করছেন।’

রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোরের মতে, অনুপ্রবেশ ইস্যুতে সোরেনের এ প্রতিক্রিয়া আসন্ন নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জনমত গঠনে ভূমিকা রাখতে পারে। তার এ বক্তব্যে ভারতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এরইমধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১০

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১১

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

১২

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

১৩

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১৪

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

১৫

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

১৭

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

১৯

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

২০
X