ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারে ইউট্যাবের নিন্দা 

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনকালে বুধবার (৩১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নুসরাত জাহান চৌধুরী এবং একই বিভাগের প্রভাষক শেহরীন আমিন ভুঁইয়াসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারী ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর দুর্ব্যাবহার এবং বর্বর আচরণের নিন্দা ও প্রতিবাদ এবং উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

এ ছাড়া পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো দল বা সরকারের অনুগত বাহিনী না হয়ে পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১ আগস্ট) এক যৌথ বিবৃতিতে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, বাংলাদেশের জন্মই হয়েছে বৈষম্যের বিরুদ্ধে এবং মানবাধিকার, সাম্য ও গণতন্ত্রের জন্য। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় আসার পরই দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে। ফলে দেশের কাঠামোগত বৈশিষ্ট্য হারিয়ে গেছে। স্বাধীন বাংলাদেশে এখন গণতন্ত্র ও মানবাধিকার পুলিশের বুটের তলায় পিষ্ট।

নেতারা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী যারা জনগণের সেবক হওয়ার কথা তারা এখন ভক্ষক ও নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বুধবার (৩১ জুলাই) ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনকালে ছাত্রছাত্রীদের পুলিশের হাত থেকে অন্যায়ভাবে গ্রেপ্তার থেকে রক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুসরাত জাহান চৌধুরী এবং প্রভাষক শেহরীন আমিন ভুঁইয়া এগিয়ে গিয়েছিলেন। কিন্তু পুলিশের পোশাক পরিহিতি পুরুষ সদস্যরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এমনকি বুট দিয়ে একজন ছাত্রকে পাড়া দিয়ে গলা চেপে টেনেহিঁচড়ে আটক করে নিয়ে গেছে। এ ধরনের অমানবিক ও নির্মম আচরণ অসভ্য ও বর্বর ব্যক্তি ছাড়া কারও পক্ষেই সম্ভব নয়। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এমন ঘৃণ্য আচরণের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।

ইউট্যাবের শীর্ষ দুই নেতা পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকায় পরিচালিত হন। কোনো দলের হয়ে অপেশাদার আচরণ করবেন না। কোনো একটি দলের অন্যায়-দুর্নীতির অংশীজন হবেন না। আপনারা জনগণকে সম্মান করুন। তাহলে আপনারাও সম্মান পাবেন। তা না হলে এই অবৈধ ও বিনাভোটের সরকারের সেবক হতে গিয়ে জনগণের যে ক্ষোভ এবং রুদ্র রোষ সেখান থেকে কেউই নিস্তার পাবেন না। ইতোমধ্যে ছাত্রছাত্রীদের আন্দোলনে গুলি চালিয়ে আড়াই শতাধিক ছাত্র-জনতাকে হত্যা করেছেন। যা বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এর দায় অবৈধ আওয়ামী সরকারের পাশাপাশি তাদের অনুগত আইনশৃঙ্খলা বাহিনীও এড়াতে পারে না। আমরা বলব, দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ কখনো লাভবান হয়নি। আপনারা জনগণের বিরুদ্ধে অংশ নেবেন না। সুতরাং আপনারা অন্যায়ভাবে কাউকে সমর্থন দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না এবং জনগণের কাছে ঘৃণার পাত্র হবেন না।

তারা আরও বলেন, সর্বোচ্চ আদালত সরকারি চাকরিতে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগের নির্দেশনা দেওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সরকারের কাছে সুনির্দিষ্ট কিছু দাবিনামা পেশ করেছেন। এর মধ্যে কোটা সংস্কারের পাশাপাশি অবিলম্বে বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়া, আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া ও তাদের হয়রানি না করা, প্রতিটি খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস এবং নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি অন্যতম। আমরাও শিক্ষার্থীদের এসব দাবিকে যৌক্তিক মনে করি। সুতরাং চলমান সংকট নিরসনে শিক্ষার্থীদের এসব দাবির ব্যাপারে সরকারকে অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১০

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১২

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৩

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৪

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৫

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৭

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৮

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৯

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

২০
X