কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সকল চাঁদাবাজের আস্তানা ভেঙে দিতে হবে : ভিপি নুর

জাতীয় প্রেস ক্লাবে ‘সড়ক পরিবহনে নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে করণীয়’- শীর্ষক আলোচনা সভায় কথা বলেন ভিপি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবে ‘সড়ক পরিবহনে নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে করণীয়’- শীর্ষক আলোচনা সভায় কথা বলেন ভিপি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

সকল চাঁদাবাজের আস্তানা ভেঙে দিতে হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, পরিবহন ইউনিটের উদ্যোগে ‘সড়ক পরিবহনে নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে করণীয়’- শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেছেন, পরিবহন সেক্টরকে চাঁদাবাজমুক্ত করে কল্যাণমূলক খাতে পরিণত করতে হবে। ছাত্র-জনতা একটি কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য জীবন দিয়েছে। কোনো মাফিয়াতন্ত্র, চাঁদাবাজির জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি। এ জন্য সকল চাঁদাবাজের আস্তানা ভেঙে দিতে হবে। এ ছাড়া পরিবহন শ্রমিকদের কর্মজীবন শেষে পেনশন ভাতা ও স্বাস্থ্য ভাতা সরকারকে নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, কোথাও কোনো চাঁদাবাজি-দখলদারিত্ব চলবে না। এসব হতে দেওয়া হবে না। পরিবহন খাতে যাত্রাবাড়ী, গাবতলী, মহাখালীতে যেসব চাঁদাবাজির দোকান ছিল- সেগুলো বন্ধ করতে হবে। যেখানেই চাঁদাবাজদের দেখবেন তাদের ধরে হাত ভেঙে দেবেন। আমরা সাংবাদিক, পরিবহন মালিকসহ সবার সঙ্গে বসব- কোথাও কোনো অনিয়ম হতে দেওয়া হবে না। গত কয়েক বছর সাংবাদিকরা সংবাদ প্রকাশ করতে গিয়ে হয়রানির শিকার হয়েছে, চাকরি হারিয়েছে- সেসব বিষয়েও ব্যবস্থা নিতে হবে। সংবাদপত্রের অফিস, টেলিভিশন দখল চলবে না। এসবের জন্য এই বিপ্লব হয়নি।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। এটা ছাত্র-জনতার ম্যান্ডেটে গঠিত সরকার। এখানে রাজনৈতিক কোনো ব্যক্তি নেই- তাই সরকারকে আরও বেশি কার্যকর করার জন্য গণঅধিকার পরিষদ, বিএনপি, জামায়াতসহ সক্রিয় রাজনৈতিক দলের নেতাদের পরামর্শ অনুযায়ী যোগ্য ও দক্ষ আরও ১০ জনকে যুক্ত করার আহ্বান জানাচ্ছি। মনে রাখতে হবে, এই ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক দলগুলোরও যথেষ্ট ভূমিকা ছিল। তাই দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে রাজনৈতিক ব্যক্তিদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে।

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদের সঞ্চালনায় এতে বিভিন্ন পর্যায়ের পরিবহন শ্রমিক ও পরিবহন মালিক নেতারা বক্তব্য দেন।

এ সময় সভাপতির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান বলেন, স্বৈরাচার সরকার গণতন্ত্র ধ্বংস করে শুধু সাংবিধানিক প্রতিষ্ঠানই শেষ করেনি, শ্রমিকদের ট্রেড ইউনিয়নগুলোও ধ্বংস করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X