কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আড়াই হাজার বন্যার্ত পরিবারে ত্রাণ দিলেন যুবদল নেতা এনাম

বন্যার্ত পরিবারে ত্রাণ দেন যুবদল নেতা এনাম। ছবি : কালবেলা
বন্যার্ত পরিবারে ত্রাণ দেন যুবদল নেতা এনাম। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফেনীতে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম।

শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজের পর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের গঙ্গানগর, কালিরহাট, মুন্সিরহাট, জগতপুর, পূর্ব বশীপুর, শ্রীচন্দ্রপুর, জি এম হাট নুরপুর, শরীফপুর, লক্ষ্মীপুর এবং ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নে আড়াই হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

ত্রাণসামগ্রী হিসেবে প্রতি বস্তায় পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি ডাল, ১ কেজি লবণ, হাফ লিটার সয়াবিন তেল, দুই পিস বড় মোমবাতি, গ্যাস লাইটার, দুই পিস ওরস্যালাইন, মরিচের গুঁড়া ১০০ গ্রাম, হলুদের গুঁড়া ১০০ গ্রাম, শুকনা মরিচ ১০০ গ্রাম, ২ লিটার পানির বোতল, শুকনা বিস্কুট এবং বড়-ছোটদের জন্য নতুন জামা-কাপড় দেওয়া হয়।

এদিকে জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকেও বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। গত কয়েক দিনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সশরীরে উপস্থিত থেকে বন্যাকবলিত বিভিন্ন জেলায় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১০

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১১

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৪

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৫

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৬

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৭

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৮

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৯

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

২০
X