বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ছাত্রদল নেতাকে আটক করে ঘুষ আদায়, এসআই ক্লোজড

অভিযুক্ত এসআই তরিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
অভিযুক্ত এসআই তরিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে আটক করে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় সদর থানার এসআই তরিকুল ইসলামকে ক্লোজড করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপারের নির্দেশে তাকে পুলিশ লাইনে কোজ করা হয়। বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে বগুড়া সদর থানার এস আই তরিকুল ইসলাম শহরের জামিলনগর এলাকা থেকে সাবেক ছাত্রদল নেতা রুবেল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেন এসআই তরিকুল ইসলাম। ঘটনা জানতে পেরে বগুড়া জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাছেদ সাবেক যুবদল নেতার বাবা গাজীউর রহমানকে নিয়ে বুধবার বিকেলে বগুড়া সদর থানায় যান। তাকে দেখে এসআই তরিকুল থানা থেকে সটকে পড়েন। পরে ঘুষের ৫০ হাজার টাকা রুবেলের বাবাকে ফেরত দেন।

পিপি আব্দুল বাছেদ জানান, রুবেল হোসেন শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের গাজিউর রহমানের ছেলে। তিনি ২০১৮ সালে অনুমোদিত জেলা ছাত্রদলের সদস্য ছিলেন। ঘটনাটি শুনে আমি নিজেই থানায় যাই। আমাকে দেখে এসআই তরিকুল থানা থেকে সটকে পড়েন এবং ঘুষের ৫০ হাজার টাকা রুবেলের বাবাকে ফেরত দেন। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলে তিনি এসআই তরিকুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছেন। এর পর এসআই তরিকুলকে থানা থেকে পুলিশ লাইনে ক্লোজড করেছেন।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, এ ঘটনায় তাকে পুলিশ সুপারের নির্দেশে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

১০

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

১৪

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

১৫

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

১৬

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১৭

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১৮

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১৯

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

২০
X