বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সার কেলেঙ্কারির পোটনের রিমান্ডসহ নতুন মামলায় গ্রেপ্তার ৯ হেভিওয়েট

কামরুল আশরাফ খান পোটন। ছবি : সংগৃহীত
কামরুল আশরাফ খান পোটন। ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টন মডেল থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় নরসিংদীর সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও যাত্রাবাড়ী, মোহাম্মদপুর ও নিউমার্কেট থানার একাধিক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদ সভাপতি ও সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনসহ ৯ জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর সাবেক এমপি কামাল আশরাফ খানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া এদিন আদালতে তোলা বাকি ৮ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার।

এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ যাত্রাবাড়ী থানার জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নিউমার্কেট থানার শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় জুনাইদ আহমেদ পলককে এবং মোহাম্মদপুর থানাধীন শাহরিয়ার হোসেন রোকন হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এ ছাড়া মোহাম্মদপুর থানার আরেক মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আসামিরা আওয়ামী ফ্যাসিবাদের দোসর ছিল। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে তাদের ভূমিকা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X