কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নৈরাজ্য-অপকর্ম করলে আজীবন বহিষ্কার : মুন্না

সিলেটে মতবিনিময় সভায় মোনায়েম মুন্না। ছবি : সংগৃহীত
সিলেটে মতবিনিময় সভায় মোনায়েম মুন্না। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের কোনো নেতাকর্মীর কোনো নৈরাজ্য-অপকর্ম বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেছেন, যারাই দলের নাম ব্যবহার করে অপকর্ম করবে কিংবা নৈরাজ্য-অপকর্মের সাথে জড়িত থাকবে, তিনি যেই হোন না কেন, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে; সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

সোমবার (২ সেপ্টেম্বর) সিলেট নগরীর একটি হলরুমে যুবদলের সাংগঠনিক বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কঠোর হুঁশিয়ারি দেন মোনায়েম মুন্না।

যুবদল সভাপতি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আছে- যদি দলের কেউ কোনো চাঁদাবাজি, নৈরাজ্য ও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকেন, তার দায়ভার দল নেবে না। অপরাধী যত বড়ই নেতা হোন না কেন, তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। এমন কোনো কাজ করা যাবে না- যা জনগণের আস্থা নষ্ট করে, দলের ভাবমূর্তি নষ্ট হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে যুবদল জনগণের পাশে রয়েছে, তাদের জন্য কাজ করছে।

‘বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা’- শীর্ষক এই মতবিনিময় সভায় সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ, সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুব, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি (সিলেট বিভাগ) জাকির হোসেন উজ্জ্বল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মুহিত, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আব্দুল মনসুর চৌধুরী শওকত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, হবিগঞ্জ জেলা যুবদলের আহবায়ক জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুর রহমান বাবু ও সদস্য সচিব শফিকুর রহমান সেতু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১০

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১১

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১২

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৩

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৪

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৫

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৬

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৮

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৯

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

২০
X