কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাকর্মীদের হাতে হাতে এখনো অবৈধ অস্ত্র : রিজভী

বগুড়া সদর উপজেলায় অর্থ প্রদানকালে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বগুড়া সদর উপজেলায় অর্থ প্রদানকালে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে হাতে এখনো অবৈধ অস্ত্র। গণমাধ্যমে খবর এসেছে, এখনো লাইসেন্স বাতিল হওয়া ১৮৮৮টি অস্ত্র উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অস্ত্র ব্যবহার করা হয়েছে। অন্যান্য জেলায়ও এ অস্ত্র ব্যবহারের খবর পাচ্ছি আমরা। কেন এ অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি, অন্তর্বর্তী সরকারের কাছে সে প্রশ্ন রাখেন তিনি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক আকাশ তারা গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন।

ছাত্র-জনতার আন্দোলনে বগুড়ায় নিহত কমর উদ্দিন খান, শাকিল হোসেন ও জিল্লুর রহমানের পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষে এ অনুদান প্রদান করা হয়।

রিজভী বলেন, গণভবন থেকে এসএসএফের অনেক আধুনিক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে না পারলে জনগণ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের লোকেরা লাখ লাখ কোটি কালো টাকা নিয়ে বসে আছে। দেশের নির্ভরযোগ্য গণমাধ্যমে এসেছে, বিগত ১৫ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকার ১৮.৩৫ লাখ কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে ১৭.৬০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। তাহলে উন্নয়নটা হলো কোথায়? বাকি টাকা আছে আওয়ামী লীগ নেতাদের হাতে, যুবলীগ-ছাত্রলীগের হাতে, তাদের ব্যবসায়ীদের হাতে। এ টাকা সন্ত্রাসের জন্য ব্যবহার করা হচ্ছে, যা আমরা দেখলাম গোপালগঞ্জে।

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, কয়েক দিন আগে শুনলাম শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন। তিনি দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। আর খবর পেয়ে তার সন্ত্রাসী বাহিনী আবারও রক্তাক্ত পথ বেছে নিয়েছে, যা আমরা গোপালগঞ্জে দেখতে পেয়েছি। শেখ হাসিনা যদি দেশে ফিরেন, তাহলে আরও শিশুর রক্ত ঝরবে, আরও গণহত্যা হবে। আর তার প্রভুরা তো বসে আছেন বাংলাদেশে অন্তর্ঘাত সৃষ্টির জন্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠনের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন প্রমুখ।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জমান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জাসাস নেতা জাহেদুল আলম হিটুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১০

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১১

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১২

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৩

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৭

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৮

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৯

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

২০
X