কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৫ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আ.লীগ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে দেওয়া কোনো বিবৃতি বা নির্দেশনার ভিত্তি নেই বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে জানানো হয়, আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে, বিভিন্ন নামে-বেনামে নির্দেশনা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিচ্ছে কে বা কারা। যেইগুলোর কোনো ভিত্তি নেই।

পোস্টে আরও বলা হয়, আওয়ামী লীগের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, টুইটার (এক্স), ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোনো সামাজিক মাধ্যমের পেজ বা মিডিয়া থেকেও যে কোনো দলীয় আপডেট আসলে তা অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগমাধ্যম থেকে যাচাই (ভেরিফাই) করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি।

ফেজবুক পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সাংবাদিকদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান। সেদিন থেকে দলটির নেতারা আত্মগোপনে থাকায় বক্তব্য-বিবৃতি পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নামে আওয়ামী লীগের অফিসিয়াল প্যাডে নেতা কর্মীদের নির্দেশনা দেওয়া হয়। অন্যদিকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের পক্ষ থেকে একাধিক বিবৃতি পাঠানো হয় সাংবাদিকদের কাছে। এগুলো সঠিক ছিল না বলে দাবি করেছে আওয়ামী লীগ।

উল্লেখ্য, বিগত সময়গুলোতে আওয়ামী লীগের ইমেইল ([email protected]) থেকে দলের কর্মসূচির তথ্যসহ গণমাধ্যমকে বক্তব্য বিবৃতি পাঠানো হতো। পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু হলে ফেরিফায়েড ফেসবুক পেজ ও দলের ওয়েবসাইড www.albd.org এ আপলোড করা হতো। তবে আগস্টে সরকার পতনের পর থেকে দলের ই-মেইল থেকে গণমাধ্যমকে কোনো তথ্য পাঠানো হয়নি। পাশাপাশি ওয়েবসাইটও ডাউন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১০

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১১

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১২

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৩

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৪

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৬

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৭

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৯

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

২০
X