কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

মিরপুরে বিক্ষোভ মিছিল করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
মিরপুরে বিক্ষোভ মিছিল করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) মিরপুরে এই কর্মসূচি পালিত হয়।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শেখ ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনির নেতৃত্বে মিছিলটি মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে শুরু হয়ে মিরপুর-১ নাম্বার গোলচত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। এতে আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ, দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ আল মামুন, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু, সহ-সভাপতি ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহেলসহ সাবেক মহানগর নেতারা এবং উত্তরের অধীন থানা ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিবরা।

গত ১৩ সেপ্টেম্বর বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার পথে গাড়িবহরে আওয়ামী লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশান আরা রত্নাসহ অসংখ্য নেতাকর্মী আহত এবং কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X