কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কল্যাণ রাষ্ট্র গঠনে বিএনপি বদ্ধপরিকর : নয়ন

নোয়াখালী জেলা শহরে এক যৌথ কর্মিসভায় বক্তব্য দেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা
নোয়াখালী জেলা শহরে এক যৌথ কর্মিসভায় বক্তব্য দেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা

জনআকাঙ্ক্ষা অনুযায়ী একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বিএনপি বদ্ধপরিকর বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন চলমান।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকেলে নোয়াখালী জেলা শহরের নোয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এক যৌথ কর্মিসভায় বিশেষ অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।

স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিক-নির্দেশনামূলক এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

যুবদল সাধারণ সম্পাদক বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে। আওয়ামীরা দেশের শত্রু, তারা রাজনীতি করার অধিকার রাখে না। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যেন ফ্যাসিস্টরা আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে গণতন্ত্রের যে উপাদানগুলো আছে, এগুলোকে নিশ্চিত করতে হবে। জনগণের ভোটের অধিকার, মানুষের বাক-স্বাধীনতা, সামাজিক অধিকার, দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়েই মানুষের প্রত্যাশা পূরণ হবে।

এ ছাড়া তিনি বলেন, দলে কোনো ধরনের সুযোগ-সন্ধানীরা যাতে অনুপ্রবেশ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। কেউ যদি সংগঠনবহির্ভূত কোনো কাজে লিপ্ত হয়, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক রাসেল মিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহিদ হাসান, বর্তমান সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু ও সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমানসহ নোয়াখালী জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X