কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমে আমিনুল হক 

রাজধানীর রূপনগরে বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন আমিনুল হক। ছবি : কালবেলা
রাজধানীর রূপনগরে বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানুষের বাসায় বাসায় গিয়ে লিফলেট বিতরণ করেছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক।

তিনি বলেন, শুধু হাটবাজার, দোকানপাট, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করলেই হবে না; ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় দেশের প্রতিটি অঞ্চলের মানুষের বাসায় বাসায় গিয়ে ডেঙ্গুজ্বর হলে কী তার করণীয় ও প্রতিরোধের উপায় কী- তা মানুষের মাঝে তুলে ধরতে হবে। তবেই আমরা এই লিফলেট বিতরণের সুফল পাব। এ বিষয়ে উপস্থিত নেতাকর্মীদের দিকনির্দেশনাও দেন।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর রূপনগরে বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণকালে আমিনুল হক এসব কথা বলেন।

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা মহানগর উত্তরের ৭১টি ওয়ার্ডে মানুষের বাসা-বাড়িতে গিয়ে লিফলেট বিতরণের কর্মসূচি চলবে জানিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং তার পক্ষ থেকে আমরা এই লিফলেট বিতরণের কাজ করছি। বিএনপি জনগণের দল, জনগণের পাশে থাকে সর্বদা। জনগণকে নিয়েই বিএনপির রাজনীতি এবং চিন্তা। দেশের কঠিন ক্রান্তিলগ্নে যে কোনো দুর্যোগকালীন বিএনপির নেতাকর্মীরা সর্বদা জনগণের পাশে থেকে কাজ করেছে এবং এ কাজ আগামীতেও অব্যাহত থাকবে।

এ সময় আমিনুলের সঙ্গে ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনী, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন, রূপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক অলিউল হাসানাত তুহিন, থানা সদস্য এম আশরাফুল ইসলাম,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, আব্দুর রহমান, মোতালেব হোসেন হাওলাদার, আনিছুর রহমান, যুবদল পল্লবী থানার সভাপতি নূর সালাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, রূপনগর থানা যুবদলের সভাপতি সোয়েব খান, রূপনগর থানা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রনি, পল্লবী থানা ছাত্রদলের সভাপতি জুয়েল খন্দকার, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চান, বিএনপি নেতা নুরুল মুকতাদির দিদার, জাসাস নেতা অ্যাডভোকেট লিটন প্রমুখ।

এরপর ছাত্র-জনতার গণআন্দোলনে গত ৫ আগস্ট মিরপুর-১০ নম্বর গোলচত্বরে গুলিবিদ্ধ হয়ে দুই মাস হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে নিহত পল্লবী থানা ছাত্রদল নেতা মো. জীবনের পল্লবীর বাউনিয়াবাদের বাসভবনে গিয়ে তার শোকাহত পরিবারের সাথে দেখা করে সান্ত্বনা জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন আমিনুল হক। এ ছাড়া বিকেলে মিরপুর-১২ নম্বর ডি ব্লক খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১০

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১১

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১২

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

১৩

এসআইয়ের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

১৪

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

১৫

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

১৬

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু 

১৭

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

১৮

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব বিশ্বাস না করার আহ্বান

১৯

‘আমি বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান’  / ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনার প্রেসিডেন্টের

২০
X