কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৭:৫১ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নিয়ম-শৃঙ্খলা অমান্যকারীরা দলের কর্মী নয় : নয়ন

ঠাকুরগাঁওয়ে দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভায় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ে দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভায় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, দলের নিয়ম-শৃঙ্খলা যারা মানে না, নেতার কথা মানে না- এই ধরনের কর্মী দিয়ে কিছু হবে না। তারা দলের কর্মী নয়।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে আগে নিজেকে সংস্কার করতে হবে। নিজে নিয়ম মানতে হবে এবং দলের নির্দেশনা মানতে হবে। আপনারা ১৭ বছর কষ্ট করেছেন, সতর্ক থাকবেন। এমন কাউকে সুযোগ দেবেন না, যারা এখন মধু খেতে এসেছে। তারা কিন্তু আপনার বিপদে পাশে থাকবে না।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁওয়ে দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে যুবদল সাধারণ সম্পাদক এসব কথা বলেন। ‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’- স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবদল সম্পাদক নয়ন বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন, কিন্তু ষড়যন্ত্র পালায়নি। তিনি বিদেশে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এ সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দল ও অঙ্গসংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন। তারেক রহমান বলেছেন, মানুষের পাশে থেকে ইতিবাচক কাজের মধ্য দিয়ে তাদের মন জয় করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেই নির্দেশনা মেনেই আমরা কাজ করছি। তিনি আরও বলেন, আওয়ামী অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা দেওয়া যাবে না।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নুরুল ইসলাম নয়ন বলেন, সব রাজনৈতিক, মিথ্যা, সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে যৌথ কর্মিসভায় আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ ঠাকুরগাঁও জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X