কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

যৌথসভা ডেকেছে বিএনপি 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর কর্মসূচি প্রণয়নে দল ও অঙ্গ-সংগঠনের যৌথসভা ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথসভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সকল বিভাগের সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, মহানগর উত্তর বিএনপির নেতারা, ঢাকা বিভাগের অধীন সকল মহানগর ও জেলার সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবেরা উপস্থিত থাকবেন।

যৌথসভা শেষে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি ঘোষণা করবেন।

এর আগে সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ জাঁকজমকভাবে পালন করার সিদ্ধান্ত হয়েছে। ওইদিন শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজারে বড় ধরনের শোডাউন করবে দলটি। ঢাকা ছাড়াও সারা দেশের জেলা ও মহানগরে কর্মসূচি থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১০

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১১

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১২

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৩

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৪

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৫

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৬

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৭

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৮

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৯

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

২০
X