কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৪:৪৬ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন অসুস্থ

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। ছবি : কালবেলা
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। ছবি : কালবেলা

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন অসুস্থ হয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

হৃদরোগে আক্রান্ত স্বপন সোমবার (৭ আগস্ট) ব্যাংককের একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

তিনি বর্তমানে হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার মূল রক্ত ধমনীতে স্টেন্টিং করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন বলে জানান মিডিয়া সেলের আরেক সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, দলীয় সহকর্মী ও এলাকাবাসী তথা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জহির উদ্দিন স্বপন। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে তার সঙ্গে কথা বলে শরীরের খোঁজ খবর নিয়েছেন।

এ ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহামুদ টুকু টেলিফোনে স্বপ্নের সঙ্গে কথা বলে কুশল বিনিময় করেছেন। পাশাপাশি বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ সব সদস্য নিয়মিত তার খবর রাখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার জন্যই ইসরায়েল আজ টিকে আছে: ডোনাল্ড ট্রাম্প

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১০

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১১

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১২

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৩

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৪

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৫

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৬

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৭

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৮

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৯

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

২০
X