কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১২:২২ এএম
অনলাইন সংস্করণ

ব্লগার ইভানের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান

ব্লগার ইভানের চিকিৎসার খোঁজ নিতে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। ছবি : কালবেলা
ব্লগার ইভানের চিকিৎসার খোঁজ নিতে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার আরজান ইভানের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’ সেল।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ইভানের চিকিৎসার খোঁজ নিতে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। এ সময় হাসপাতালে থাকা ইভানের স্বজনকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. মনোয়ারুল কাদির বিটু, ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএনপি নেতা হাবিব সাত্তার, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক নাহিয়ান হোসেন প্রমুখ। জানা যায়, গত ৬ নভেম্বর ব্রেন স্টোক করলে ওইদিনই আরজান ইভানকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন।

‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ‘রাজবন্দীর জবানবন্দি’ বই লেখার কারণে আরজান ইভান ২০১৮ সালে গুমের শিকার হন এবং দীর্ঘ ৭ মাস তাকে কারাভোগ করতে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১০

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১১

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১২

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৫

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৬

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৭

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৮

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৯

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

২০
X