কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ এএম
অনলাইন সংস্করণ

‘স্বৈরাচারের দোসররা দেশ নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত’

যুবদলের কর্মী সম্মেলনে নেতারা। ছবি : কালবেলা
যুবদলের কর্মী সম্মেলনে নেতারা। ছবি : কালবেলা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসররা নানা ইস্যুকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম।

তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারই ইন্ধনে ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা ও জাতীয় পতাকার ওপর আঘাত করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে থানাধীন ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, হাসিনাকে আর বাংলাদেশের রাজনীতিতে পুর্নবাসিত করতে দেওয়া হবে না। যারা পুনর্বাসিত করার চেষ্টা করবে, যুবদল তাদের প্রতিহত করবে। এ দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা সফল হবে না।

দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আমরা দীর্ঘকাল ধরে এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছি। এই ইস্যুতে কাউকে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। দেশবিরোধী যেকোনো চক্রান্ত রুখে দিতে যুবদল রাজপথে থাকবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের পাশে থেকে তাদের মন জয়ে কাজ করতে নির্দেশনা দিয়েছেন। সুতরাং মানুষ পছন্দ করে না, এমন কোনো কাজ করা যাবে না। সংগঠনবিরোধী যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখার আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, মুকিত হোসাইন, দপ্তর সম্পাদক শাহজাহান চৌধুরী, নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, থানা যুবদলের আহ্বায়ক মিজান বেপারী, সদস্য সচিব কে এম চঞ্চল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X