কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ব্যারিস্টার রাজ্জাকের

দেশে ফিরে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ব্যারিস্টার রাজ্জাকের
ব্যারিস্টার আবদুর রাজ্জাক। ছবি : সংগৃহীত

শেখ হাসিনা সরকারের ক্রমাগত চাপে দেশ ছাড়ার প্রায় এক যুগ পর দেশে ফিরলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে দেশ পুনর্গঠনে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় ‘শেখ হাসিনা আইনব্যবস্থা ধ্বংস করে গেছেন’ উল্লেখ করে সামনের দিনগুলোতে দেশের আইন অঙ্গনে ভূমিকা রাখার প্রত্যাশার কথা জানান এই প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ।

এদিকে কাতার এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইট বাংলাদেশের মাটি স্পর্শ করার কয়েক ঘণ্টা আগ থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ভিড় বাড়ে মানুষের। অনেকের হাতে ছিল ফুল, ব্যানার, পোস্টার।

জামায়াতে ইসলামী এবং এবি পার্টির সাবেক শীর্ষ নেতা এবং প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক প্রায় এক যুগ পর দেশে আসেন বৃহস্পতিবার। এদিন সন্ধ্যায় তাকে অভ্যর্থনা জানাতে আসা মানুষের কণ্ঠে ছিল উচ্ছ্বাস। নতুন বাংলাদেশ বিনির্মাণে এই বিশিষ্ট ব্যক্তি অবদান রাখবেন সেই প্রত্যাশাও ছিল অনেকের।

২৪-এর স্বাধীনতায় আত্মত্যাগী সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে দেশ পুনর্গঠনে সবার প্রতি ঐক্যের আহ্বান জানান ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

হাসিনা সরকারের ক্রমাগত চাপে ২০১৩ সালের ডিসেম্বরে দেশ ছেড়ে লন্ডনে বসবাস শুরু করেন রাজনীতি এবং আইন অঙ্গনের এই প্রবীণ ব্যক্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X