কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০২:১৮ এএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় ছাত্রদলের সেই নেত্রীর আত্মহত্যার চেষ্টা

জান্নাতুল নওরিন উর্মি। ছবি : সংগৃহীত
জান্নাতুল নওরিন উর্মি। ছবি : সংগৃহীত

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি আত্মহত্যার চেষ্টা করেছেন। রোববার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকার নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন এবং হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় উর্মিকে লালমাটিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদলের সাবেক নেতা সোহেল রানা তথ্যটি নিশ্চিত করেছেন।

আত্মহত্যা চেষ্টার আগে উর্মি ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন। ওই পোস্টে উর্মি লিখেছেন, ‘সরি আব্বু-আম্মু। আমি ক্লান্ত। মাফ করে দিও।’

এদিকে রোববার (৬ এপ্রিল) রাতে উর্মির বোন কেন্দ্রীয় মহিলা দলের সহ-মানবাধিকার সম্পাদক ফাতেমা তুজ জোহরা এক ফেসবুক পোস্টে জানান, ধর্ষণ ও হত্যার হুমকির পর ছাত্রদলের নেতাকর্মীরা কেউ পাশে না দাঁড়ানোয় হতাশা থেকে সে আত্মহত্যার চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বা একাধিক আইডি থেকে কেন্দ্রীয় ছাত্রদলের এই নেত্রীকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রতিবাদও জানান। কালবেলায় এ নিয়ে ‘ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রীকে ধর্ষণের পর ডেডবডি ৩০০ ফিটে ফেলে রাখার হুমকি’ শিরোনামে একটি সংবাদও প্রকাশিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

আখাউড়ায় সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১০

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১১

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১২

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৩

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৪

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৬

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৭

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৮

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৯

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

২০
X