কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে জুবফের আলোচনা সভা

রাজধানীর ইস্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ ভবনে আলোচনা সভায় অতিথিরা। ছবি : কালবেলা
রাজধানীর ইস্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ ভবনে আলোচনা সভায় অতিথিরা। ছবি : কালবেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম (জুবফ)।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রমনা ইস্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় আলোচকরা জাতির পিতার অতুলনীয় অবদান ও তার জীবনের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে আলোচনা করেন। ১৫ আগস্টের বর্বর হত্যাকাণ্ড স্মরণ করে ক্ষোভ প্রকাশ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ সব শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সুখী-সমৃদ্ধ, উন্নত, স্মার্ট, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পথে সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ হবার আশাবাদ ব্যক্ত করেন তারা।

মুখ্য আলোচক হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নুরুল আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাবির সাবেক ভিসি ও জাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি প্রফেসর ড. শরীফ এনামুল কবীর এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জুবফের সাধারণ সম্পাদক ডিএমপি ডিবির উপকমিশনার মো. আ. আহাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সিনিয়র সচিব ওজুবফের সভাপতি ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১০

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১১

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১২

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৩

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৪

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৬

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৭

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৮

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৯

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

২০
X