কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়ের মাসে শেকড়ের সন্ধানে নিনস্-এ বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব

তিন দিনব্যাপী বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। ছবি : কালবেলা
তিন দিনব্যাপী বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। ছবি : কালবেলা

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৩০ বছরপূর্তিতে সংগঠনটির ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল (নিনস্) শাখার উদ্যোগে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।

৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নিনস্ কনফারেন্স রুমে বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে ‘বিজয়ের মাসে শেকড়ের সন্ধানে’ শীর্ষক এ উৎসব।

শনিবার (৩০ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ও স্বাচিপের প্রতিষ্ঠাতা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

উৎসবের প্রথম দিন বেলা ১২টায় প্রদর্শিত হয় ‘মুজিব : একটি জাতির রূপকার’ শীর্ষক চলচ্চিত্র। রোববার (৩১ ডিসেম্বর) প্রদর্শিত হয়েছে ‘হাসিনা- এ ডটারস টেল’ এবং উৎসবের শেষ দিন আগামীকাল সোমবার (১ জানুয়ারি) প্রদর্শিত হবে ‘আমার বন্ধু রাশেদ’ শীর্ষক চলচ্চিত্র।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আমাদের মহান মুক্তিযুদ্ধ একসূত্রে গাঁথা। সুতরাং বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে হলে আগে বঙ্গবন্ধুকে আদ্যোপান্ত জানতে হবে, আর বঙ্গবন্ধুকে জানতে হলে তার জীবনীনির্ভর সাহিত্য, চলচ্চিত্র ও সাংস্কৃতিক চর্চার পরিধি বাড়াতে হবে। সেক্ষেত্রে স্বাচিপ নিনস্ শাখার উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি বিশ্বাস করি ‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব’ তরুণ প্রজন্মকে বিজয়ের মাসে শেকড়ের সন্ধান পেতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাচিপের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন নিনস্-এর পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ এবং যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাচিপ নিনস্ শাখার সভাপতি অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ সেলিম শাহী। স্বাগত বক্তব্য দেন স্বাচিপ নিনস্ শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. শিরাজী শাফিকুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১০

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১১

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১২

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৩

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৪

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৫

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৬

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৭

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৯

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

২০
X