কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৬:০৮ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে দায়ী করা রাজনৈতিক ষড়যন্ত্র : আমিনুল হক

বক্তব্য রাখছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ছবি : কালবেলা

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপিকে দায়ী করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, কিছু ইসলামী দল, কিছু নতুন দল এবং একশ্রেণির ষড়যন্ত্রকারী এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে। এটি একটি পরিষ্কার রাজনৈতিক ষড়যন্ত্র।

শনিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর বিমানবন্দর কাওলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আমিনুল হক মিটফোর্ডে সংঘটিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এই হত্যাযজ্ঞকে আমরা কখনোই সমর্থন করি না। হত্যাকারী যদি আমার দলের কেউ হয়, তাহলে তাকেও আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে। বিএনপি কোনো ধরনের সন্ত্রাস, বিশৃঙ্খলা বা অন্যায়কে প্রশ্রয় দেয় না, সাধারণ মানুষও এসব মেনে নেবে না।

তিনি আরও বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন—সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, দখল কিংবা যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। এখানে বিন্দুমাত্র ছাড়ের সুযোগ নেই।

নতুন ও ইসলামী দলগুলোর প্রতি ইঙ্গিত করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, জনগণের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই। জনগণ আপনাদের বিশ্বাস করে না বলেই আপনারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন।

ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। ৫ আগস্টের আন্দোলনের পর মানুষ আশাবাদী হয়েছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে। তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে জানার পর সাধারণ মানুষ স্বস্তি পেয়েছিল। কিন্তু এখন কিছু দল সেই নির্বাচন নিয়েও ষড়যন্ত্র করছে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী ফেব্রুয়ারিতেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক হবে।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে আমিনুল হক বলেন, বিএনপি শুধু রাজনৈতিক কাজ নয়, সামাজিক কাজেও বিশ্বাসী। আজকের ফ্রি মেডিকেল ক্যাম্প সেই প্রমাণ। প্রতি সপ্তাহে মহানগর উত্তরের প্রতিটি থানা ও ওয়ার্ডে অন্তত একদিন করে এই ক্যাম্প পরিচালনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিলউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই ৩১ দফা বাস্তবায়ন হলে এ দেশের গরিব-দুঃখী মানুষ এর সুফল পাবেন। এ সময় ৩১ দফা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, মুহাম্মদ আফাজ উদ্দিন, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব অ্যাডভোকেট রুনা লায়লা, মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X