কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০১:১২ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ওয়াকআউটের পর সালাহউদ্দিনের প্রতিক্রিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও ঐকমত্য কমিশনের বৈঠক। ছবি : কালবেলা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও ঐকমত্য কমিশনের বৈঠক। ছবি : কালবেলা

ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২০তম দিনের বৈঠক থেকে সাময়িক সময়ের জন্যে ওয়াকআউট করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বৈঠক শুরুর হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওয়াকআউট করে দলটি।

আজকের দুটি আলোচ্য বিষয়ের মধ্যে অন্যতম একটি ছিল—সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত। কমিশনের প্রস্তাব অনুযায়ী এসব বিষয়ে কমিটি গঠন করলে সেটি নির্বাহী বিভাগের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করবে—এমন দাবি করে বৈঠক থেকে সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করে সংগঠনটি।

ওয়াকআউটের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, আমরা সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করলাম কারণ আমরা বলেছিলাম, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য কমিটি করা এবং এটি সংবিধানে অন্তর্ভুক্ত করলে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। যাতে সাংবিধানিক এবং সংসদীয় কোনোভাবেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার উদ্ভব না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, সেজন্য আমরা তিনটি জায়গায় ব্যবস্থা রেখেছি।

তিনি বলেন, এ তিনটি জায়গার মধ্য দিয়ে এমন একটা ব্যবস্থা তৈরি হবে যাতে কোনোভাবেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সুযোগ থাকবে না। এ ছাড়াও বিচার বিভাগের সংস্কার, যেটার জন্য আমরা চেষ্টা করছি এবং আস্তে আস্তে সেগুলো হয়ে যাচ্ছে। সেটি হলে সেগুলোও গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করবে। ফ্রিডম অব প্রেস প্রায় প্রতিষ্ঠিত হয়েছে বলা যায়।

সালাহউদ্দিন বলেন, এত রক্ষাকবচ থাকা সত্ত্বেও আমরা নির্বাহী বিভাগকে প্রপারলি ফাংশন করতে কেন দেব না? আমরা মনে করেছি, জনগণের নির্বাহী বিভাগের কাছে জবাবদিহিতা থাকবে; কিন্তু সরকার এবং রাষ্ট্র পরিচালনার জন্য পর্যাপ্ত অথরিটি থাকবে না, সেটা ঠিক হবে না। এজন্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর জন্যে কমিটি না করে শক্ত আইন করা হোক।

ওয়াকআউটের ব্যাপারে তিনি বলেন, আমরা সাময়িক সময়ের জন্যে ওয়াকআউট করলাম। আবার পরের আলোচনায় ফিরে যাবো। এ আলোচনাতেই আবারও অবস্থান পুনর্ব্যক্ত করার জন্য যেতেও পারি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিবৃষ্টির আঘাতে বগুড়ার কৃষি, ৫ কোটি টাকার ফসলহানি

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে গ্রেপ্তার ৪ জন কারাগারে

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

১০

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

১১

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

১২

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১৩

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১৪

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১৫

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

১৬

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১৭

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১৮

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১৯

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

২০
X