কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৯:৫৬ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ প্রতিক্রিয়া জানাবে বিএনপি 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন। এ ছাড়া বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরবেন তিনি।

বিষয়টি মঙ্গলবার (৫ আগস্ট) রাতেই বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজকের সংবাদ সম্মেলনে ‘জুলাই ঘোষণাপত্র’ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক ভাষণের বিষয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

ড. মুহাম্মদ ইউনূস প্রদত্ত জুলাই ঘোষণাপত্র এবং জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা জানানোকে স্বাগত জানিয়েছে দলটি। মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এদিকে ইউনাইটেড লেবার পার্টি (ইউএলপি) নামে নতুন একটি রাজনৈতিক দল যুক্ত হচ্ছে ১২ দলীয় জোটে। গত ২১ জুলাই জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) অব্যাহতি দেওয়ার ফলে ১২ দলীয় জোটে একটি দল কম ছিল। বুধবার ইউএলপির আত্মপ্রকাশ উপলক্ষে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখান থেকেই ১২ দলীয় জোটে থাকার বিষয়টি স্পষ্ট করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান অংশগ্রহণ করায় গত ২১ জুলাই জাগপাকে ১২ দলীয় জোট থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে লায়ন ফারুক রহমান ও মো. আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি থেকে সংগঠনের মহাসচিব মো. আমিনুল ইসলাম বেরিয়ে ইউএলপি নামে আলাদা দল গঠন করেন। তার দলের ভারপ্রাপ্ত মহাসচিব এম কামরুজ্জামান খান।

দলের আত্মপ্রকাশ উপলক্ষে এক আলোচনা সভায় ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইউএলপির চেয়ারম্যান মুহাম্মাদ আমিনুল ইসলাম।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X