বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ
নতুন নেতাদের প্রতিক্রিয়া

স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে উদ্যোগ নেবে ড্যাব

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

বিএনপির চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে নবনির্বাচিত নেতারা ড্যাবের ভোটারসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

রোববার (১০ আগস্ট) নবনির্বাচিত কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার (৯ আগস্ট) ড্যাবের নির্বাচনে ডা. হারুন-ডা. শাকিল পরিষদকে পূর্ণ প্যানেলে বিজয়ী করায় সবাইকে অশেষ ধন্যবাদ। সব ভোটার এবং যারা ভোটার না হয়েও আমাদের প্যানেলের জন্য দোয়া করেছেন, এই প্যানেলকে বিজয়ী করতে দিনরাত পরিশ্রম করেছেন, সেসব সহযোদ্ধাকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

বিবৃতিতে বলা হয়, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আমরা সব চিকিৎসক একই পরিবারের সদস্য, আমরা পরস্পরের ভাই। নির্বাচন শেষ। এখন দলের জন্য, দেশের জন্য কাজ করার সময়। আমরা ড্যাবের সব নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ড্যাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজিয়ে গণমুখী, বিজ্ঞানমনস্ক, গবেষণাধর্মী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র মেরামতের কাঠামোর ৩১ দফার ২৬নং দফা অনুসারে, লন্ডনের এনএইচএসের আদলে স্বাস্থ্য খাতকে গড়ে তুলতে সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করব।

বিবৃতি আরও বলা হয়, আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমরা নির্বাচনে বিজয়ী হতে পেরেছি। এ বিজয় আপনার-আমার সবার। আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

কালবেলা/এমএইচ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X