কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৯:৪০ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে যুবদলের সম্মাননা

তারেক রহমানের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আব্দুল মোনায়েম মুন্না। ছবি : সংগৃহীত
তারেক রহমানের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আব্দুল মোনায়েম মুন্না। ছবি : সংগৃহীত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অসামান্য অবদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে দলটির প্রধান অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী যুবদল।

যুক্তরাজ্য সময় শনিবার (৯ আগস্ট) লন্ডনে তারেক রহমানের হাতে এই ক্রেস্ট তুলে দেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

ক্রেস্ট প্রদানের পর মোনায়েম মুন্না বলেন, ‘আলহামদুলিল্লাহ, ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে অসামান্য অবদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছি। এটি আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে স্মরণীয় ও গৌরবময় মুহূর্ত। যুবদলের জন্যও এটি সীমাহীন আনন্দের।’

যুক্তরাজ্য সফররত মোনায়েম মুন্না চলতি মাসের ২১/২২ তারিখের দিকে দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘পদ্মাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি।’

রোববার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘ক্ষমতায় এসে দেশ-বিদেশে দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে। তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। তাদের মনে আস্থা সৃষ্টি করতে হবে। তাদের নিয়েই আমাদের কাজ করতে হবে।’

তারেক রহমান বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের কথা বলছে অন্যান্য দল, আড়াই বছর আগেই বিএনপি সংস্কার চেয়েছে। বিএনপি দূরদর্শিতার প্রমাণ রেখেছে। আগামীতেও সেভাবেই লক্ষ্য নির্ধারণ করব আমরা।’

তিনি বলেন, ‘বিগত সরকার গুম, খুন, হত্যার রাজনীতি করেছে। স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফিরিয়ে আনা।’

তারেক রহমান আরও বলেন, ‘স্বৈরাচার এদেশের অর্থনীতি, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তা আবার পুনর্গঠন করবে বিএনপি। সে লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছি আমরা।’

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১০

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১১

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১২

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৩

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৪

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৫

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৬

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৭

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৮

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৯

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

২০
X