কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ এএম
অনলাইন সংস্করণ

এনসিপি নির্বাচনে অংশ নেবে না, যদি…

আবদুল হান্নান মাসউদ। ছবি : সংগৃহীত
আবদুল হান্নান মাসউদ। ছবি : সংগৃহীত

বর্তমান সংবিধানের ওপর ভিত্তি করে যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই স্মৃতিচারণ পরিচালনা পর্ষদ নামে একটি সংগঠনের জুলাই স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল হান্নান মাসউদ বলেন, ‘আমাদের মুলা ধরিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে চুক্তি করে ড. মুহাম্মদ ইউনূস সেইফ এক্সিট নিতে চেয়েছেন। সবগুলো রাজনৈতিক দলকে বাদ দিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ দিয়েছেন।’

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে দাবি করে তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা জুলাই যোদ্ধা সবাই একেকজন দেশদ্রোহী। জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে সরকার আমাদের ফাঁসিতে ঝোলাতে চায়। অনেকে আমাদের বলে আমরা নাকি জুলাইয়ের গাদ্দার! জুলাইয়ের সঙ্গে সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান ইন্টেরিম সরকার।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যে সংবিধানের অধীনে শপথ নিয়েছে, সে সংবিধানকে বৈধতা দেয়া হয়েছে ১০৬ নম্বর অনুচ্ছেদের অধীনে। কিন্তু ১০৬ নম্বর অনুচ্ছেদের অধীনে তাকে কিন্তু নির্বাচনের দায়িত্ব দেয়া হয়নি। সরকার তখন গর্তে ঢুকে গেছে, সেইফ এক্সিট কীভাবে নেবে। তারপর রাজনৈতিক দলগুলোকে বুঝিয়ে আবার ১০৬ অনুচ্ছেদে নতুন একটা বিধি যুক্ত করে হাইকোর্টের রায় এনে একটা নির্বাচন দিবে।’

মাসউদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থানের পর হয়েছে। তারা নতুন একটি সংবিধান দেবে। তারা পুরানো সংবিধানের অধীনে এখন নির্বাচন দিতে চায়। অতীতে যেভাবে নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেভাবে কমিশন গঠন করে কি এবারও নির্বাচন হবে?’

নির্বাচনে যাবেন না জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা গণপরিষদ নির্বাচন চেয়েছি। সেটি নিয়েও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এসব সুরাহা না হওয়া পর্যন্ত, জুলাই সনদের আইনি স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আমরা কোনো নির্বাচনে যাব না।’

সবায় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য আব্দুল জাহের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমান আরমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X