বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৬:৪২ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কৃষিবিদ আসাদুজ্জামান কিটোনকে সংবর্ধনা দিল এ্যাব

এ্যাবের সংবর্ধনা অনুষ্ঠান। ছবি : কালেবেলা
এ্যাবের সংবর্ধনা অনুষ্ঠান। ছবি : কালেবেলা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পরীক্ষা নিয়ন্ত্রক (রুটিন দায়িত্ব) হওয়ায় কৃষিবিদ খন্দকার আসাদুজ্জামান কিটোনকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-তে এক অনুষ্ঠানে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

কৃষিবিদ আসাদুজ্জামান কিটোন ছাত্রদল শেকৃবি শাখা ও ছাত্র সংসদের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক, এ্যাব ও কেআইবির ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এবং এ্যাবের সদ্য সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। জানা যায়, আসাদুজ্জামান কিটোন কৃষিবিদদের মধ্যে একমাত্র পেশাজীবী নেতা, যিনি চাকরিরত অবস্থায় বিগত আওয়ামী সরকারের অনিয়ম-দুর্নীতি নিয়ে ফেসবুকে মন্তব্য করার কারণে আইসিটি মামলায় কারাভোগ করেছেন।

কৃষিবিদ শফিউল আলম দিদারের সভাপতিত্বে এবং কৃষিবিদ কে আই এফ সবুরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এ্যাবের সদ্য সাবেক আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন। এ ছাড়া এ্যাব ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কৃষিবিদ ফেরদৌস হাওলাদার, উত্তর এ্যাবের সাধারণ সম্পাদক কৃষিবিদ কে এম সানোয়ার আলমও বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—এ্যাবের সাবেক মহাসচিব কৃষিবিদ শাহজাহান, কৃষিবিদ মোসলেউদ্দিন ফারুক, প্রফেসর ড. সারোয়ার হোসেন, প্রফেসর ড. আমিরুজ্জামান রিপন, কৃষিবিদ ড. মাহবুবুর রশীদ মাহবুব, কৃষিবিদ নজরুল ইসলাম সুলতান, কৃষিবিদ শফিকুর রহমান শফিক, কৃষিবিদ নুরুন্নবী ভূঁইয়া শ্যামল, কৃষিবিদ আনিসুজ্জামান আনিস, কৃষিবিদ আকিকুল ইসলাম আকিক, প্রফেসর ড. সফিউল্লাহ কিরোন, প্রফেসর ড. আশাবুল হক আশা, প্রফেসর ড. আরফান আলী, কৃষিবিদ শাফায়াত, কৃষিবিদ নুরু, কৃষিবিদ শিমুল (ডিএই), কৃষিবিদ দীপু, কৃষিবিদ লুৎফর রহমান মৃদুল, কৃষিবিদ মুসা তালুকদার চমক, কৃষিবিদ মাহবুবুর রহমান মাহবুব ও কৃষিবিদ আশরাফুল কবির রাজু।

এ ছাড়া কৃষিবিদ মোহমিয় পলাশ, কৃষিবিদ কামাল, কৃষিবিদ নজরুল ইসলাম, কৃষিবিদ মাহফুজুর রহমান সবুজ, কৃষিবিদ মাসুম বিল্লাহ সুমন, কৃষিবিদ মাজেদ, কৃষিবিদ মোস্তফা কামাল, কৃষিবিদ ফয়েজ, কৃষিবিদ ইয়ার মাহমুদ, কৃষিবিদ মানিক, কৃষিবিদ আসাদ, কৃষিবিদ সোহেল, কৃষিবিদ উজ্জ্বল, কৃষিবিদ শরীফ খান, কৃষিবিদ শাহাদাত পারভেজ, কৃষিবিদ তানভীর মাসুম সৈকত, কৃষিবিদ রাজীবিল হাসান, কৃষিবিদ রিদোয়ান রিশাদ, শেকৃবি শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস ও সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X