কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৪:৪৪ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্পেন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
স্পেন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে স্বেচ্ছাসেবক দল স্পেন শাখা। দেশটির রাজধানী মাদ্রিদের গ্রামবাংলা রেস্টুরেন্টের হলরুমে সংগঠনের আহ্বায়ক শিপার আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদ আলীর পরিচালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির।

আরও বক্তব্য দেন স্পেন বিএনপির সাবেক সভাপতি মোজাম্মল হক মনু ও মাহবুবুর রহমান ঝন্টু ও স্পেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সাবেক সহসভাপতি হেমায়েত খান, মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমেদ সামছু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, বর্তমান সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসীম, বিএনপি নেতা আব্দুল মোতালিব বাবুল, জাকিরুল ইসলাম জাকি, হেলাল উদ্দিন সোলেমান, হুমায়ুন কবির রিগ্যান, সাইয়েদ মিয়া, ইউনুস আলি, হুমায়ুন কবির রিগ্যান, হারুনুর রশিদ, যুবদল নেতা আব্দুল মজিদ সুজন, শাহ আলম প্রমুখ।

বিপ্লব খানের পাঠে কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এ প্রসঙ্গে সংগঠনটির সদস্য সচিব আসাদ আলী বলেন, বিএনপি আপামর জনগণের ভালোবাসা নিয়ে বারবার ক্ষমতায় এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দল বিএনপি উদার, আধুনিকমনস্ক, গণতান্ত্রিক দলের নাম। মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে এ দলের গণজোয়ার থামানো যাবে না। আগামীর নতুন বাংলাদেশ গড়ার নায়ক তারেক রহমান। ইনশাআল্লাহ তার নেতৃত্বেই নতুন করে স্বপ্ন দেখবে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X