কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরিবর্তন

বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরিবর্তন করা হয়েছে। দলটি জানিয়েছে, জনদুর্ভোগের কথা চিন্তা করে ঢাকায় বিএনপির আগামীকালের র‌্যালি বাতিল করা হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জনদুর্ভোগের কথা চিন্তা করে, ঢাকায় বিএনপির আগামীকালের র‌্যালি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে মজা পুকুর, খাল, নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উওর ও দক্ষিণ বিএনপি।

এর আগে বিএনপি জানায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। দলটি জানায়, সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সারা দেশে সব মহানগর ও জেলায় আলোচনাসভা ও র‌্যালি হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঢাকায় নয়াপল্টনের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দেশের সব উপজেলা ও পৌর এলাকায় আলোচনাসভা ও র‌্যালি হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সব মহানগর, জেলা-উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠান হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় একটি গোলটেবিল আলোচনা হবে। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র এবং বিএনপির পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১০

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১১

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১২

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৩

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৪

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৫

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৬

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৭

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৮

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X