বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নবীন প্রজন্মই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে : কফিল উদ্দিন

নবীনবরণ অনুষ্ঠানে এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
নবীনবরণ অনুষ্ঠানে এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। কেউ হবে গায়ক, কেউ হবে নায়ক, কেউ হবে খেলোয়াড়, কেউ ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা উকিল-ব্যারিস্টার; ভবিষ্যতের দেশ আপনাদের হাতে গড়ে উঠবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরার কিংস কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কফিল উদ্দিন বলেন, আমরা যারা প্রবীণ হয়েছি, আমরা আর নতুন কিছু হতে পারব না। আমরা যে অবস্থানে আছি, সেখান থেকেই আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত চলতে হবে। কিন্তু আপনাদের হাতেই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তাই শিক্ষার পাশাপাশি শরীর চর্চা, সামাজিক দায়বদ্ধতা, বড়-ছোটর প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তি ও ভালোবাসা শেখা জরুরি। শুধু বই মুখস্থ করলেই প্রকৃত শিক্ষিত হওয়া যায় না; মানুষের জন্য কাজ করাই শিক্ষার আসল উদ্দেশ্য।

এ সময় তিনি বলেন, আমি ঢাকা-১৮ আসনের উত্তরা এলাকার স্থায়ী বাসিন্দা। আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী হিসেবে আপনাদের একজন ভাই, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, জনগণের শক্তিই আমার প্রকৃত ভরসা। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমি এ এলাকার মানুষের উন্নয়ন এবং অধিকার আদায়ে কাজ করতে চাই।

কফিল উদ্দিন আহমেদ নবীন-প্রবীণ সবার অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানকে প্রজন্মের মিলনমেলা হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X