কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিইউবিটিতে স্প্রিং সেশনের নবীনবরণ অনুষ্ঠান

বিইউবিটিতে নবীন বরণ অনুষ্ঠিত। সৌজন্য ছবি
বিইউবিটিতে নবীন বরণ অনুষ্ঠিত। সৌজন্য ছবি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) স্প্রিং ২০২৬ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্স এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাসুদ পাইলট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও বিইউবিটির অ্যাডভাইজার অধ্যাপক মো. আবু সালেহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী।

নবীনবরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ স্বাগত বক্তব্য দেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং বিভিন্ন অনুষদের ডিনগণ নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ মাসুদ পাইলট বলেন, জীবনে সফল হতে হলে শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকলে একজন শিক্ষার্থী মানসিকভাবে আরও দৃঢ় হয়ে ওঠে। তিনি শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আবু সালেহ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে একজন শিক্ষার্থী নিজেকে একজন যোগ্য ও আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, বিইউবিটি শিক্ষার্থীদের বিশ্বমানের জ্ঞান ও মূল্যবোধে গড়ে তুলে বিশ্ব নাগরিক হিসেবে প্রস্তুত করতে কাজ করে যাচ্ছে।’ নতুন ভর্তি হওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উষ্ণ অভিবাদন ও স্বাগত জানান। তিনি নবাগত শিক্ষার্থীদের নিষ্ঠা ও সততার সঙ্গে পড়াশোনায় মনোনিবেশ করার আহ্বান জানান।

দুপুরে নামাজ ও মধ্যাহ্নভোজ বিরতির পর বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী নবীন বরণ অনুষ্ঠান শেষ হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X