কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঝটিকা মিছিলের নামে এআই দিয়ে ব্যানার বদলের অভিযোগ বিএনপির

এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। ছবি : কালবেলা
এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। ছবি : কালবেলা

বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন অভিযোগ করে বলেছেন, ‘আওয়ামী লীগ ঝটিকা মিছিলের নামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্যানার পরিবর্তন করছে এবং পুরোনো অন্য রাজনৈতিক দলের মিছিল নিজেদের নামে প্রচার করছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, ‘কতিপয় লোক দেশের বাইরে পালালেও সংখ্যাগরিষ্ঠ এখনো আশপাশেই রয়েছে। এ জন্যই ঝটিকা মিছিলের নাটক করা হচ্ছে। পুরোনো ফুটেজে এআই দিয়ে ব্যানার পাল্টে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা এমন প্রজন্ম চাই না, যারা শিক্ষা থেকে দূরে থাকে। ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভরা হোয়াইট কালার এমপ্লয়ি—এই সেক্টরে প্রায় ৪ লাখ মানুষ কাজ করেন। ৫ আগস্টের পর এ সেক্টরে মব সৃষ্টির চেষ্টা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।’

প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যবসায়ীদের প্রতি অতি মুনাফা না করার আহ্বান জানান। পাশাপাশি জনগণের অনুমতি ছাড়া কর্মসূচি চাপিয়ে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন।

তিনি উদাহরণ টেনে বলেন, নেপাল দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। অথচ বাংলাদেশে ৫৪ বছরের ইতিহাসে এমন নির্বাচন হয়েছে কি যেখানে নেতাকে না দেখেই মানুষ ভোট দিতে বাধ্য হয়েছে।

সভায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কাজে মনোযোগী হোন এবং নির্বাচিত হলে দায়িত্বশীলতার পরিচয় দিন।’

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১০

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১১

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১২

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৩

টিভিতে আজকের যত খেলা

১৪

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৫

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৬

স্বর্ণের আজকের বাজারদর

১৭

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৮

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৯

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X