শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ভাবমূর্তি নষ্টে কয়েকটি দল সক্রিয় : আনোয়ার

শেরেবাংলা নগর থানাধীন ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন আনোয়ারুজ্জামান আনোয়ার। ছবি : কালবেলা
শেরেবাংলা নগর থানাধীন ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন আনোয়ারুজ্জামান আনোয়ার। ছবি : কালবেলা

কয়েকটি রাজনৈতিক দল বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার।

তিনি বলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ছড়ানো হচ্ছে। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা এমনটি করছে। এর বিরুদ্ধে আমাদের সজাগ-সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শেরেবাংলা নগর থানাধীন ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, একটি বিশাল রাজনৈতিক দল বিএনপি, যা সমুদ্রের মতো বৃহৎ সংগঠন। সেখানে ছোটখাটো ভুল-ত্রুটি থাকতে পারে। তবে দলের বিপথগামী নেতাদের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই কঠোর ব্যবস্থা নিয়েছেন। তিনি সারা দেশে সাত হাজারেরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করেছেন এবং এ ক্ষেত্রে সিনিয়র-জুনিয়র কাউকে ছাড় দেননি।

তিনি অভিযোগ করে বলেন, জামায়াত-এনসিপি ঘরানার কিছু রাজনীতিক বিএনপির ওপর চাঁদাবাজির অভিযোগ চাপিয়ে দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অথচ বিএনপি তারেক রহমানের নেতৃত্বে একটি চাঁদাবাজ-সন্ত্রাস-বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।

ছাত্রদলকে উদ্দেশ করে বিএনপির এ নেতা বলেন, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও ছাত্রদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করছে। তাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। তবে দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। মাদক, চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে ছাত্রদলের কোনো নেতাকর্মীর জড়িত হওয়া যাবে না।

আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, গত ১৫ বছর ধরে এ দেশের মানুষ ভোট দিতে পারেনি। তারেক রহমান মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন চালিয়েছেন। অথচ আজ অনেকেই ভুল করে ভাবছে যে, তারা একা একাই সফল হয়েছে।

২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াছিন আহমেদ দিপুর সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মো. ইউসুফ, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন, সিনিয়র সহসভাপতি রবিউল আউয়াল ভূইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর আহমেদ বাবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেত্রী তাসলিমা রিতা, শেরেবাংলা নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১০

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১১

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১২

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১৩

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১৪

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৫

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৬

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৮

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১৯

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

২০
X