বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-১৮ আসনে বিএনপি নেতা মোস্তফা জামানের উঠান বৈঠক

উঠান বৈঠকে বক্তব্যকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান। ছবি : কালবেলা  
উঠান বৈঠকে বক্তব্যকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান। ছবি : কালবেলা  

ঢাকা-১৮ আসনের বিমানবন্দর এলাকার সাধারণ মানুষের সমস্যা সমাধানে উঠান বৈঠক এবং মতবিনিময় করেছেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান।

বিমানবন্দর থানা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে কাওলা সিভিল এভিয়েশন এলাকায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে এবং এলাকার অবহেলিত জনগোষ্ঠীর কথা শোনার জন্য বিএনপি মাঠে নেমেছে। আমরা চাই, মানুষ তার প্রাপ্য অধিকার ফিরে পাক।

তিনি আরও বলেন, বিবিসি বাংলাকে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ সাধারণ জনগণের সামনে তুলে ধরা হয়েছে; যাতে মানুষ জানতে পারে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি কী।

বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকাসহ স্থানীয় নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নিজেদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। আলোচনায় নাগরিক ভোগান্তি, রাস্তা-ঘাটের দুরবস্থা ও এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খোলামেলা মতবিনিময় হয়। মোস্তফা জামান মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং দ্রুত সমস্যাগুলোর সমাধানে সর্বাত্মক সহযোগিতা ও প্রচেষ্টার আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের কল্যাণই বিএনপি তথা তার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধান করাই তাদের দায়িত্ব।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X