কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গণভোটে রাজি হওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপিকে ধন্যবাদ জানান এ জামায়াত নেতা।

তবে গণভোটের সময় নিয়ে ভিন্নতা থেকে গেছে উল্লেখ করে তাহের বলেন, গণভোট হবে সংস্কার কমিশনের জন্য। জাতীয় নির্বাচন আলাদা বিষয়। গণভোটের এমন কিছু বিষয় আছে, যেগুলো নির্বাচনি ক্যারেক্টারে (আচরণে) কিছু পরিবর্তন আসবে।

তিনি বলেন, উচ্চকক্ষ ও ‘পিআর সিস্টেম বাই ভোটার নট বাই দি এমপিস’ এ ব্যাপারে সবাই একমত হয়েছেন। সুতরাং নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছাতে হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচনে উচ্চকক্ষের ভোট হবে। যদি এটা নির্বাচনের দিনই হয়, তাহলে উচ্চকক্ষ তো পাস হলো না। তাহলে কি আবার একটা নির্বাচন হবে?

তাহের বলেন, বিষয়টা হলো সন্তান জন্ম নেওয়ার আগেই জামা-কাপড় কিনে ফেলার মতো। কারণ যে দিন ভোট হবে সেদিন পর্যন্ত তো আপার হাউস (উচ্চকক্ষ) নেই। হালে সেটার উপর ভোট হয় কীভাবে?

তিনি বলেন, এটা নিয়ে সাংবিধানিকভাবে জটিলতা তৈরি হতে পারে। যেটার অস্তিত্ব নেই সেটার উপর আগে ভোট, এটাকে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো হয়ে যায়।

তাহের বলেন, একই দিন ভোট হলে আরেকটি সমস্যা হবে যে দলীয় নেতাকর্মীরা সবাই দলীয় ভোট বাড়াতে তৎপর থাকবে। ঐকমত্য কমিশনের ব্যালট আছে নাকি নেই সেটা দলীয় লোকদের মাথায় থাকবে না- কারণ যেকোনোভাবে জিতা-হারার প্রশ্ন থাকবে। নির্বাচনের দিন প্রার্থীরও মাথা ঠিক থাকে না, সমর্থক-ভোটারদেরও মাথা ঠিক থাকে না। সবাই দলীয় ভোট নিয়েই ব্যস্ত থাকবে। দেখা যাবে, ঐকমত্য কমিশনের ব্যালট নিয়ে অনেকে বাড়ি চলে গেছেন।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণভোট আগে হতে হবে। আমরা নভেম্বর মাসে গণভোটের প্রস্তাব করেছি।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ঐকমত্য কমিশনকে তারা বলেছেন, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত দিয়েছে, সেগুলো একটি প্যাকেজ করে একটি প্যাকেজেই গণভোট হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X