মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

ওসিকে অপসারণে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

উপজেলা প্রশাসনের সামনে অবরোধ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা  
উপজেলা প্রশাসনের সামনে অবরোধ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা  

কুড়িগ্রামের রৌমারীতে চোর আখ্যা দিয়ে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার পর গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন ও থানার সামনে দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি করেন।

পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদারের কাছে দুই শিক্ষার্থীর মুক্তি, মামলা থেকে নাম প্রত্যাহার এবং অভিযুক্ত ওসি সেলিম মালিকের অপসারণ চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। দাবি মানা না হলে হুঁশিয়ারি দিয়ে বলেন, ফের উপজেলা প্রশাসন এবং থানা ঘেরাও ও অনশন করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হবে এবং ওসির সঙ্গে কথা বলে সুষ্ঠু তদন্তের জন্য বলা হবে বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন ইএনও।

পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে থানা ঘেরাও করেন। প্রায় আধাঘণ্টা থানার মূল ফটকের সামনে অবস্থান করেন।

গত ৯ অক্টোবর সন্ধ্যায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা পূর্বপাড়া গ্রামের কুয়েত প্রবাসী জহিরুল ইসলামের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।

দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বলেন, আমাদের দুই সহপাঠীকে পুলিশ অন্যায়ভাবে চুরির মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করে। ওসির অপসারণ চাই ও যথাযথ বিচার চাই। গ্রেপ্তার দুই শিক্ষার্থীর অবিলম্বে মুক্তি এবং মামলা থেকে নাম প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা। প্রাক্তন শিক্ষার্থী প্রিন্স সোহেল অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধের জেরে ওসি ঘুষ খেয়ে নির্দোষ শিক্ষার্থীদের ধরে এনে চুরির মামলায় ফাঁসিয়ে দিয়েছেন। অভিযুক্ত ওসির অপসারণ, গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে আমাদের আন্দোলন।

ইউএনও উজ্জ্বল কুমার হালদার কালবেলাকে বলেন, দুই ছাত্রকে গ্রেপ্তারের ঘটনায় শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের সামনে অবস্থান নিয়েছিল। পরে তাদের দাবি শুনে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেওয়া হয়েছে। এ ছাড়া ওসিকে সুষ্ঠু তদন্তের জন্য বলা হবে।

অভিযোগ মিথ্যা দাবি করে রৌমারী থানার ওসি সেলিম মালিক কালবেলাকে বলেন, বাদীর এজাহার অনুযায়ী দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আন্দোলনে কাউকে কোনো ধরনের বাধা দিইনি। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের ওপর চড়াও হয়েছে।

পুলিশ সুপার মাহফুজুর রহমান কালবেলাকে বলেন, শুনলাম দুদিন ধরে আন্দোলন হচ্ছে। বিষয়টি নিয়ে সবসময় খোঁজখবর নিচ্ছি। মামলার বিষয়ে প্রয়োজনে তদন্তে যাব, সেখানে পুলিশের দায়িত্বে অবহেলা বা গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X