কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ তায়িমের কবর জিয়ারত ও স্বজনদের পাশে বিএনপি

শহীদ তায়িমের কবর জিয়ারত ও স্বজনদের পাশে বিএনপি
বিএনপি নেতারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারত করেন। ছবি : কালবেলা

চব্বিশের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারত ও শোকাহত স্বজনদের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

সোমবার (২০ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিনিধি দল কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামে শহীদ তায়িম ভূঁইয়ার বাড়িতে যান।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভীর উপস্থিতিতে প্রতিনিধি দলটি ইমাম হাসান তায়িম ভূঁইয়ার স্বজনদের খোঁজখবর নেন এবং তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বাবায়ক আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং সব সময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন— কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক হাজি আমিন-উর-রশিদ ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, চান্দিনা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, চৌদ্দগ্রাম বিএনপির সভাপতি কামরুল হুদাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনে মুক্তি পেয়েও ফের জেলগেটে আটক আওয়ামী লীগ নেতা

অস্ট্রেলিয়া সিরিজের আগেই গুরুকে হারালেন নাহিদ-মোস্তাফিজরা

আর্জেন্টিনার জার্সি পরে এলে অর্ধেক ভিজিটের ঘোষণা চিকিৎসকের

সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায় : হাছান মাহমুদ

বাজেট : সংখ্যা নয়, বদলাতে হবে অর্থনৈতিক চিন্তার কাঠামো

ছবিতে প্রথম দেখায় কী দেখলেন, উত্তরই বলে দেবে আপনার ব্যক্তিত্ব

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

ট্রাম্পকে কড়া বার্তা মার্কিন প্রতিনিধি পরিষদের, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস

বাংলাদেশ সফর নিয়ে অবশেষে মুখ খুলল আইসিসি

জনগণের আস্থা বিনির্মাণ ও শাসনব্যবস্থা নিশ্চিতে কাজ করছে জাতীয় সংসদ : স্পিকার

১০

শেফিল্ড ডকফেস্টে বাংলাদেশি ফিল্মমেকারদের ডেলিগেশন

১১

‘বাংলাদেশের একটি হত্যাকাণ্ড’ নিয়ে সেই বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

১২

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

কাজিনদের মধ্যে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

১৪

বিশ্বকাপ নিয়ে গাভির ভবিষ্যদ্বাণী

১৫

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে মারধর করলেন ছাত্রদল ও যুবদলের কর্মীরা

১৬

সনাতন ধর্মাবলম্বী ৩ প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি

১৭

‘গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

১৮

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৯

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

২০
X